শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

পরিবর্তনের এখনই সময় : যুক্তরাষ্ট্রে বর্ণবাদ বিরোধী সমাবেশ থেকে বিক্ষোভকারীদের ডাক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২০
  • ৩৬৮ বার

যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে হাজার হাজার লোক শনিবার বর্ণবাদ বিরোধী শান্তিপূর্ণ সমাবেশ করেছে। সমাবেশ থেকে তারা বর্ণবাদ অবসানে পরিবর্তনের ডাক দিয়েছে। নিউইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেস পর্যন্ত হাজার হাজার কৃষাঙ্গ, শেতাঙ্গ ও বাদামী লোক রাস্তায় নেমে আসে। সমাবেশের মূল কেন্দ্র ছিল ওয়াশিংটন। হোয়াইট হাউস ঘিরেও ছিল প্রতিবাদকারীদের সমাবেশ।

গত ২৫ মে মিনেপোলিসে শেতাঙ্গ পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামের নিরস্ত্র এক কৃষাঙ্গ প্রাণ হারালে তার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। হত্যাকান্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে। গত দুসপ্তাহ ধরে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রয়েছে।

ওয়াশিংটনের একজন প্রতিবাদকারী ক্রিশ্চিন মন্টগমেরি বলেন, বহু দশক ও শত শত বছর ধরে এ লড়াই চলে আসছে। এখন সময় এসেছে পরিবর্তনের।

রৌদ্রোজ্জ্বল ও উষ্ণ দিন হওয়া সত্ত্বেও বিক্ষোভকারীরা মহামারি করোনার কারণে মাস্ক পরে ছিলেন। স্বেচ্ছাসেবীরা পানি, হ্যান্ড স্যানিটাইজার এবং অন্যান্য জিনিস বিক্ষোভকারীদের সরবরাহ করে। বিক্ষোভকারীদের মাথার ওপর হেলিকপ্টার চক্কর দিতে দেখা গেছে। কোন কোন বিক্ষোভকারীকে নাচতেও দেখা গেছে।

সেনা সদস্য ও পুলিশ সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। আগের তুলনায় তাদের উপস্থিতি ছিল কম। তাদের কেউ কেউ বিক্ষোভকারীদের স্মিত হাসি উপহার দেন এবং তাদের উদ্দেশ্যে হাত নাড়েন।

বিক্ষোভে অংশ নেয়া ড্যানিস লরেন্ট মান্টে বলেন, মার্টিন লুথার কিং এখানে দাঁড়িয়েছিলেন। অনেক অনেক বছর পর নতুন আশার বার্তা নিয়ে আমরা এখানে ফিরে এসেছি।

এদিকে কেবল যুক্তরাষ্ট্রেই নয় ফ্লয়েডের হত্যার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। লন্ডনে পার্লামেন্ট ভবনের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে একজন বক্তা বলেন, প্রাতিষ্ঠানিক বর্ণবাদ নির্মূলের এখনই সময়। হাজার হাজার লোক বিক্ষোভ করেছে অস্ট্রেলিয়া, ফ্রান্স ও তিউনিসে। তাদের শ্লোগান ছিল, আমরা ন্যায়বিচার চাই, আমরা নিঃশ্বাস নিতে চাই।

এদিকে ফ্লয়েডের হত্যাকান্ড নিয়ে ফুঁসে ওঠা বিক্ষোভকারীদের প্রতি কঠোর অবস্থান নেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তাদের সন্ত্রাসী হিসেবে বর্ণনা করেন এবং সেনা অভিযানেরও হুমকি দেন।

এর আগে চলতি সপ্তাহের প্রথমদিকে ওয়াশিংটনে শান্তিপূর্ণ সমাবেশকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লেলিয়ে দেয়ার কারণে যুক্তরাষ্ট্রের বেসামরিক মানবাধিকার গ্রুপগুলো ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে। বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com