শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনায় আরো ৭৪৯ জনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২০
  • ৩৬০ বার

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে ৭৪৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার জন হপকিনস ইউনিভার্সিটি এ কথা জানায়।

বাল্টিমোর ভিত্তিক ইউনিভার্সিটি শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় (রোববার গ্রীনিচ মান সময় ০০৩০) জানায়, এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯ হাজার ৭৯১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ছাড়িয়েছে। করোনা থেকে মুক্ত হয়েছে প্রায় ৫ লাখ লোক।

মৃত্যু ও আক্রান্তের সংখ্যায় বিশ্বে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত। যদিও ফ্রান্স, ইতালি ও স্পেনসহ ইউরোপীয় দেশগুলোতে মৃত্যুর হার তুলনামূলকভাবে বেশী।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার গভর্নরদের তাদের অঙ্গরাজ্যে লকডাউন শিথিল করার নির্দেশ দিয়েছেন।

যুক্তরাষ্ট্রে মধ্য এপ্রিলে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা ৩ হাজার থেকে কমে বর্তমানে ১ হাজারে নেমে এসেছে। বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com