শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

বিতর্কিত বিজ্ঞাপনে রপ্তানি ঝুঁকিতে কানাডা, ফের বাড়ল মার্কিন শুল্ক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১০৬ বার

কানাডার ওপর আরও ১০ শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানকে নিয়ে ‘অ্যান্টি-ট্যারিফ’ বিজ্ঞাপনকে কেন্দ্র করে ক্ষুব্ধ হওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

রোববার (২৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এর আগে শনিবার দিনগত রাতে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন ট্রাম্প।

পোস্টে তিনি লেখেন, ‘রোনাল্ড রিগ্যানের শুল্ক সংক্রান্ত বক্তৃতার ওপর একটি প্রতারণামূলক বিজ্ঞাপন প্রচার করেছে কানাডা। তাতে সাবেক প্রেসিডেন্টের রেডিও ভাষণ ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি তার ভাষণ ব্যবহার এবং সম্পাদনার জন্য কোনো অনুমতিও নেওয়া হয়নি।’

তিনি আরও লেখেন, ‘রোনাল্ড রিগ্যান মার্কিন জাতীয় নিরাপত্তা এবং অর্থনীতির জন্য শুল্ক পছন্দ করতেন। কিন্তু কানাডা তা ভুলভাবে উপস্থাপন করছে। বিজ্ঞাপনটি দ্রুত সরিয়ে ফেলার কথা থাকলেও গতকাল রাতে সেটি প্রচার করা হয়েছে। এই আচরণের জন্য কানাডার ওপর আরও ১০ শতাংশ শুল্ক বৃদ্ধি করা হয়েছে।’

এর আগে গত বৃহস্পতিবার কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা অবিলম্বে বাতিল করার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছিলেন, ‘কানাডা একটি বিজ্ঞাপন প্রচার করেছে যেখানে সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান শুল্ক সম্পর্কে নেতিবাচক কথা বলছেন।’

মার্কিন প্রেসিডেন্ট আরও লেখেন, ‘কানাডার জঘন্য আচরণের জন্য তাদের সাথে সমস্ত বাণিজ্যিক আলোচনা বাতিল করা হলো।’

এর আগে কানাডার পণ্য আমদানির ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল ট্রাম্প। যদিও তিনি ইউএসএমসিএ-এর আওতায় পড়া পণ্যের জন্য ছাড়ের অনুমতি দেন।

ইউএসএমসিএ হলো মেক্সিকো এবং কানাডার সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তি, যা ট্রাম্প তার প্রথম মেয়াদে করেছিলেন। ট্রাম্প কানাডিয়ান পণ্যের ওপর খাত-নির্দিষ্ট শুল্কও আরোপ করেছেন, যার মধ্যে ধাতুর ওপর ৫০ শতাংশ এবং অটোমোবাইলের ওপর আছে ২৫ শতাংশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com