মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

মেট্রোরেল চলাচল স্বাভাবিক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৬১ বার

যান্ত্রিক ত্রুটির কারণে বুধবার (২৯ অক্টোবর) রাতে হঠাৎ করেই আগারগাঁও থেকে কারওয়ান বাজার অংশে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকে রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রেল চলাচল স্বাভাবিক রয়েছে।

জানা গেছে, বিয়ারিং প্যাড পড়ে মেট্রোরেলের ফার্মগেটের যে স্থানে দুর্ঘটনা ঘটেছিল, বুধাবার রাতে সেখানে কিছুটা কম্পন সৃষ্টি হয়। এতে নিরাপত্তার স্বার্থে রাত সোয়া ৯টার দিকে আগারগাঁও থেকে কারওয়ান বাজার পর্যন্ত মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

তবে মতিঝিল থেকে কারওয়ান বাজার এবং উত্তরা থেকে আগারগাঁও অংশে নির্ধারিত সময় অনুযায়ী (রাত ১০টা ১০ মিনিট পর্যন্ত) ট্রেন চলাচল অব্যাহত ছিল।

মেট্রোরেলের এমআরটি-৬-এর উপ-পরিচালক (জনসংযোগ) আহসানউল্লাহ শরীফি গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর দুপুরে ফার্মগেট স্টেশনের পশ্চিম পাশের পিলার ও উড়ালপথের সংযোগে থাকা বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে আবুল কালাম নামের এক পথচারী মারা যান। এ ঘটনায় তাৎক্ষণিক মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে বিকেলে প্রথমে উত্তরা থেকে আগারগাঁও এবং সন্ধ্যায় মতিঝিল থেকে শাহবাগ অংশে মেট্রোরেল চালু করা হয়।

বিয়ারিং প্যাড স্থাপনের পর ২৭ অক্টোবর সকালে পুরো পথে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়। তবে ফার্মগেট স্টেশন এলাকায় তিন দিন ধরে ট্রেনের গতি কমিয়ে চালানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com