শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

দেশের ৪ জেলায় বিজিবি মোতায়েন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৪৭ বার

ঢাকাসহ দেশের ৪ জেলায় সার্বিক নিরাপত্তাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম।

যেসব জেলায় বিজিবি মোতায়েন হয়েছে সেগুলো হলো ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর।

এদিকে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সোমবার (১৭ নভেম্বর) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণার তারিখ ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

এ ছাড়া গত এক সপ্তাহ ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বাসে আগুন, পেট্রোলবোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্য সব বাহিনীর পাশাপাশি বিজিবিও মাঠ পর্যায়ে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com