শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬১৬ ২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

পটুয়াখালীতে গ্রামীণ ব্যাংক শাখায় অগ্নিসংযোগের চেষ্টা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৪২ বার

পটুয়াখালী সদর উপজেলার ডিবুয়াপুর গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্ত চক্র। রোববার (১৬ নভেম্বর) রাতে ঠিক ১২টার দিকে সদর উপজেলার এ শাখাটির সামনে এসে দাঁড়ায় কয়েকজন অজ্ঞাত ব্যক্তি। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কিছুক্ষণ ঘোরাঘুরির পরই তারা হঠাৎ পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়।

সৌভাগ্য যে, ওই সময় শাখার ভেতরে চারজন কর্মকর্তা অবস্থান করছিলেন। আগুন টের পেয়েই তারা ছুটে এসে পানি ঢেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ফলে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।

শাখার পিয়ন কাম গার্ড শেখ বাহাউদ্দিন বলেন, “রাতে কর্মকর্তারা ভেতরে থাকায় আগুন ছড়িয়ে পড়তে পারেনি। এসে ঘটনার বিষয়ে শুনেছি।”

ঘটনার বিস্তারিত জানাতে শাখা ব্যবস্থাপক হাফিজুর রহমান জানান, অফিসে থাকতেই সিকিউরিটি গার্ড হঠাৎ বাঁশি বাজিয়ে ডাকেন। নিচে নেমে দেখি পরিত্যক্ত গেটে আগুন। তাৎক্ষণিক পানি ঢেলে নিভিয়ে ফেলি এবং পরে পুলিশকে ফোন করি। কোনো ক্ষয়ক্ষতি হয়নি।” অভিযোগ জানাতে তিনি বর্তমানে সদর থানায় অবস্থান করছেন বলেও জানান।

ঘটনার পরপরই পুলিশ টহল দল সেখানে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। দায়িত্বে থাকা সার্জেন্ট তাপস বলেন, “কিছুক্ষণ আগেও আমরা টহলে ছিলাম। অন্য শাখার দিকে যেতে যেতে দেখি আগুন লাগানোর চেষ্টা হয়েছে। দ্রুত এসে নিয়ন্ত্রণ করি।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com