মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশে করোনায় মৃত্যু হাজার ছাড়াল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২০
  • ২৯১ বার

দেশে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা হাজার ছাড়াল। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৩৫ জনের। করোনায় নতুন করে শনাক্ত হয়েছে ৩ হাজার ১৯০ জন এবং সুস্থ হয়েছে ৫৬৩ জন।

আজ বুধবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৬ হাজার ৯৯৪টি। আর নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৯৬৫টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ৩ হাজার ১৯০ জন। শনাক্তের হার ১৯ দশমিক ৯৮ শতাংশ। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪ লাখ ৪১ হাজার ৫৬০টি নমুনা এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে ৭৪ হাজার ৮৬৫ জন।’

অধ্যাপক নাসিমা বলেন, ‘২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৫৬৩ জন। মোট সুস্থ হয়েছে ১৫ হাজার ৮৯৯ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ২৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৩৭ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ১ হাজার ১২ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৫ শতাংশ। মৃত্যু বিশ্লেষণে পুরুষ ৩৩ জন এবং নারী ৪ জন।’

বয়স বিশ্লেষণ করে তিনি বলেন, ‘১১ থেকে ২০ বছর বয়সী একজন, ৩১ থেকে ৪০ বছর ৩ জন,  ৪১ থেকে ৫০ বছর ৫ জন, ৫১ থেকে ৬০ বছর ১০ জন, ৬১ থেকে ৭০ বছর ১০ জন, ৭১ থেকে ৮০ বছর ৭ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে।’

‘মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ২৫ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, রাজশাহী বিভাগে ১ জন, সিলেট বিভাগে ১ জন, বরিশাল বিভাগে ২ জন, ময়মনসিংহ বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছে। তাদের মধ্যে হাসপাতালে ২৫ জন এবং বাসায় ১২ জন মারা গেছে’ বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক।

এর আগে মঙ্গলবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ৩ হাজার ১৭১ জন। তার আগের দিন সোমবার করোনায় আক্রান্ত হয় ২ হাজার ৭৩৬ জন, মৃত্যু হয় ৪২ জনের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com