শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

পঞ্চগড়ে তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৮ বার

পঞ্চগড়ে তাপমাত্রা ক্রমশ কমছে। গত পাঁচ দিন ধরে এই জেলায় তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে বিরাজ করছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সোমবার সকাল ছয়টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।তবে ৯টার দিকে তাপমাত্রা আরও কমে যায়। সেসময় ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।

এদিকে এই জেলায় বিকেল থেকে শুরু করে রাত এবং সকাল আটটা পর্যন্ত চারদিকে কুয়াশার পাশাপাশি মৃদু হিমেল বাতাস বয়ে যায়। এ সময়ে বেশ শীত অনুভূত হয়। হিমালয় থেকে বয়ে আসে উত্তরের হিমেল হাওয়া ও শৈত্যপ্রবাহের কারণ পঞ্চগড়ে শীত জেঁকে বসেছে।

সকাল ১০টার পর অবশ্য মিষ্টি রোদের দেখা মিলছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বেড়ে গেলে তখন বেশ গরম অনুভূত হয় বলে জানান তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com