রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ফের একদিনে করোনায় আক্রান্তের সব রেকর্ড ছাড়াল!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ৩০০ বার

গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী প্রায় এক লাখ ৪১ হাজার মানুষের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা বিশ্বব্যাপী একদিনে সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড।

এই রেকর্ড সংখ্যা গত তিনদিন ধরে একের পর এক ছাড়িয়ে যাচ্ছে। এর আগে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড ছিল গত বৃহস্পতিবার, এদিন প্রায় এক লাখ ৩৮ হাজার মানুষের করোনা শনাক্ত হয়। তার আগের দিন গত বুধবার প্রায় এক লাখ ৩৬ হাজার মানুষের দেহে করোনার সংক্রমণ ধরা পড়ে।

পরিসংখ্যান সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত বুধবারের আগে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী ধরা পড়ে গত ৪ জুন। সেদিন এক লাখ ৩০ হাজার ৫০৪ জন রোগীর শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়।

এ ছাড়া গতকাল শুক্রবার একদিনে বিশ্বব্যাপী মারা গেছেন ৪ হাজার ৬০৩ জন। যা গত কয়েকদিনের তুলনায় স্থিতিশীল সংখ্যা। বিশ্বব্যাপী একদিনে করোনায় সর্বোচ্চ মৃতের রেকর্ড তৈরি হয় গত ১৭ এপ্রিল। এ দিন ৮ হাজার ১৯৭ জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে।

এখন পর্যন্ত আক্রান্ত ও মৃতের সংখ্যায় বিশ্বের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্ত ২১ লাখ ১৭ হাজারের বেশি এবং মৃতের সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৮৩১ জন।

এ ছাড়া ব্রিটেনকে টপকে মৃত্যুর দিক থেকে এখন দ্বিতীয় অবস্থানে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে একদিনে সাড়ে ৮শ জনের মৃত্যুর পর মোট প্রাণহানি দাঁড়াল ৪২ হাজারের কাছাকাছি। দেশটিতে করোনায় আক্রান্ত ৮ লাখ ৩০ হাজারের মতো মানুষ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com