শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

করোনায় বিআরবি হাসপাতালের আইসিইউ প্রধানের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ২৬৫ বার

প্রাণঘাতী করোনাভাইরাসের আক্রান্ত হয়ে চিকিৎসকের মৃত্যুর পাল্লা ভারী হচ্ছে। এবার মারা গেলেন বিআরবি হাসপাতালের আইসিইউ বিশেষজ্ঞ ও প্রধান এবং এনেস্থিসিয়োলজির সাবেক সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসাইন।

গত ১৪ দিন যাবৎ তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে সেখানেই তার মৃত্যু হয়।

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটিসের (এফডিএসআর) জয়েন্ট সেক্রেটারি ডা. রাহাত আনোয়ার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ডা. সাজ্জাদ হোসাইনের মৃত্যুর পর করোনায় এখন পর্যন্ত ৩১ জন চিকিৎসকের মৃত্যু হলো। এ ছাড়া উপসর্গ নিয়ে আরও ৫ জনসহ মারা গেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ওয়ার্ড মাস্টার মোহাম্মদ রিয়াজ আমাদের সময়কে জানান, ডা. সাজ্জাদ হোসাইন আইসিইউতে ভর্তি ছিলেন। তার লাশ আল-মারকাজুল ইসলামী বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার তার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com