রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে ২ মরদেহ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১০৫ বার

ঢাকার অদূরে সাভারে একটি পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে দুটি পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড মহল্লার পরিত্যক্ত ‘সাভার পৌর কমিউনিটি সেন্টার’ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

গত তিন মাসে একই স্থান থেকে এ নিয়ে নারীসহ পাঁচটি মরদেহ উদ্ধার হলো‌।

পুলিশ জানায়, কমিউনিটি সেন্টারে অজ্ঞাত দুটি মরদেহ দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ ফোন করেন স্থানীয়রা। খবর পেয়ে থানা সংলগ্ন ওই কমিউনিটি সেন্টারে গিয়ে আগুনে পোড়া দুটি মরদেহ দেখতে পায় পুলিশ।

তাদের একজন নারী ও অপরটি শিশুর বলে জানিয়েছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলি।

ওসি জানান, হত্যার পর যাতে মরদেহ শনাক্ত করা না যায়, সে জন্য ঘাতকরা মরদেহ দুটি পুড়িয়ে ফেলেছে‌।

একই স্থান থেকে তিন মাসে পাঁচটি মরদেহ উদ্ধারের ঘটনায় কোনো সিরিয়াল কিলারের সংশ্লিষ্টতা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, প্রাথমিকভাবে মরদেহ দুটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। নিবিড় তদন্তের মাধ্যমে ঘটনা রহস্য উদঘাটন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com