শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

বাড্ডায় ভবন থেকে লাফিয়ে পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৯৩ বার

রাজধানীর বাড্ডা এলাকায় অষ্টম তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে সুবীর বিশ্বাস (৩০) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ উপজেলার জনতা ব্যাংকের ক্যাশ অফিসার ছিলেন।

গতকাল শুক্রবার বিকেলে বাড্ডায় একতা সোসাইটিতে তার বোন নিপা বারৈই এর বাসায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হোসাইন।

তিনি বলেন, বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ সংবাদ পেয়ে ওই বাসার সামনে থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ রাত নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মৃতের মামাতো ভাই নির্মল বারৈই বলেন, সুবীর সিদ্ধিরগঞ্জ উপজেলার সোনা মিয়া মার্কেটের জনতা ব্যাংক শাখার ক্যাশ অফিসার ছিলেন এবং ওই এলাকায় থাকতেন।

তিনি বলেন, গত ১৭ জানুয়ারি সে বাড্ডায় বোনের বাসায় বেড়াতে যায় এবং শুক্রবার বিকেল আনুমানিক সাড়ে চারটার দিকে এ ঘটনাটি ঘটায়।

তবে কী কারণে সে এমনটি করেছে, সে সম্পর্কে কিছুই জানতে পারেননি নির্মল বারৈই।

মাদারীপুরের রাজৈর উপজেলার বাউনগাতী গ্রামের সচিন বিশ্বাসের ছেলে সুবীর। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com