

উত্তরবঙ্গ সফর শেষে শনিবার (৩১ জানুয়ারি) ঢাকা ফেরার পথে বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাঝিড়া বন্দরে এক সংক্ষিপ্ত পথসভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এসময় তিনি বলেন, আমি তো ঘরের ছেলে, আবার আসব। দোয়া করবেন।
তারেক রহমান আগমনের খবরে সকাল ৯টা থেকেই মাঝিড়া বন্দর বিএনপি কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তৃণমূলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দুপুর দেড়টার দিকে তারেক রহমান শাহজাহানপুর থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হওয়ার প্রাক্কালে স্থানীয় নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন।
এসময় বগুড়া -৭ আসনে বিএনপির প্রার্থী মোরশেদ মিলটন, শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদু্ৎ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্থানীয় নেতৃবৃন্দ জানিয়েছেন, তারেক রহমানের এই সফর তৃণমূলের নেতাকর্মীদের মাঝে নতুন প্রাণের সঞ্চার করেছে।