বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

তারেক রহমানের প্রচারণায় হুমায়রা সুবহা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭ বার

চিত্রনায়িকা হুমায়রা সুবহা বসবাস করেন রাজধানীর  বনানীতে। এই এলাকা ঢাকা-১৭ নির্বাচনী এলাকার। এখান থেকেই নির্বাচন করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সুবহা তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় কাজ করছেন। বিএনপির এখানকার প্রচারণা কমিটিতেও রয়েছেন বলে জানালেন আলোচিত অভিনেত্রী। এরই মধ্যে সুবহাকে ধানের শীষের বিভিন্ন মিছিল মিটিংয়ে দেখা যাচ্ছে।

বিষয়টি নিয়ে সুবহা বলেন, ‘আপনারা সবাই জানেন আমি জুলাই আন্দোলনে সোচ্চার ছিলাম। আওয়ামী লীগ সরকার থাকাকালীন যেসব আমার কাছে আন ইথিকাল মনে হতো সেটা নিয়ে লিখতাম, ভিডিও বানাতাম। একটা সময় আমার মনে হলো আমি যেহেতু এত বড় একটা আন্দোলনে অংশ নিয়েছি, এবার আমার অফিশিয়ালি রাজনীতিতে নামা দরকার।’

এই নায়িকা বলেন, ‘আমার বাবা-চাচা যেহেতু বিএনপি করতেন। আমার মনে হলো— আমিও এই দলটাই করব।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com