

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ২৯৯টি আসনের মধ্যে বেসরকারি ফলাফলে সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেয়েছে দলটির ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীরা। তবে প্রথমবার নির্বাচনে অংশগ্রহণে চমক দেখিয়ে বিজয়ী হয়েছেন কিংবা প্রথমবারের মতো এমপি হয়েছেন তারেক রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক প্রার্থী।
গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো বিজয়ী হয়েছেন ঢাকা-১৭ ও বগুড়া-৬ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, ঢাকা-১ খন্দকার আবু আশফাক, ঢাকা-৬ ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা-৭ হামিদুর রহমান হামিদ, ঢাকা-৯ হাবিবুর রশিদ হাবিব, ঢাকা-১০ শেখ রবিউল আলম রবি, ঢাকা-১৩ ববি হাজ্জাজ, ঢাকা-১৮ এসএম জাহাঙ্গীর হোসেন, নাটোর-১ ফারজানা শারমিন, দিনাজপুর-৬ ডা. এজেডএম জাহিদ হোসেন, ফরিদপুর-৩ নায়াব ইউসুফ চৌধুরী, ফরিদপুর-৪ শহীদুল ইসলাম বাবুল, ময়মনসিংহ-১০ মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু, চট্টগ্রাম-৫ মীর মোহাম্মদ হেলাল, চট্টগ্রাম-৭ হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-১০ সাঈদ আল নোমান, খুলনা-৩ রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ আজিজুল বারী হেলাল, কুমিল্লা-১০ অধ্যক্ষ সেলিম ভূইয়া, সিরাজগঞ্জ-৩ ভিপি আয়নুল হক, সিরাজগঞ্জ-৫ আমিরুল ইসলাম খান, সিরাজগঞ্জ-৬ এমএ মুহিত, যশোর-৩ অনিন্দ্য ইসলাম অমিত, ঝিনাইদহ-১ অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান, সুনামগঞ্জ-১ কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-৩ মোহাম্মদ কয়সর আহমেদ, হবিগঞ্জ-১ ড. রেজা কিবরিয়া, ভোলা-৪ নুরুল ইসলাম নয়ন, পটুয়াখালী-৩ নুরুল হক নুর, পটুয়াখালী-৪ এবিএম মোশাররফ হোসেন, বরিশাল-৪ রাজীব আহসান, গোপালগঞ্জ-১ সেলিমুজ্জামান সেলিম, গোপালগঞ্জ-২ কেএম বাবর, গোপালগঞ্জ-৩ এসএম জিলানী, গাইবান্ধা-৪ মোহাম্মদ ফারুক আলম সরকার, নওগাঁ-১ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, নওগাঁ-৩ ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ একরামুল বারী টিপু, নওগাঁ-৬ শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম, রাজশাহী-৫ অধ্যাপক নজরুল ইসলাম, পাবনা-৫ মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস, কিশোরগঞ্জ-৬ শরীফুল আলম, গাজীপুর-মজিবুর রহমান, গাজীপুর-২ আসনে এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-৩ অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু, নারায়ণগঞ্জ-১ মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, নারায়ণগঞ্জ-২ নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ মো. আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৫ মো. মাসুদুজ্জামান, শরীয়তপুর-১ সাইদ আহমেদ আসলাম, সিলেট-১
আব্দুল মুখতাদির, সিলেট-২ তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ মোহাম্মদ আবদুল মালিক, সিলেট-৬ এমরান আহমেদ চৌধুরী, মৌলভীবাজার-২ সওকত হোসেন সকু, হবিগঞ্জ-২ আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন, হবিগঞ্জ-৪ এসএম ফয়সাল, ব্রাহ্মণবাড়িয়া-১ এসএ হান্নান, ব্রাহ্মণবাড়িয়া-৬ জুনায়েদ সাকি, ব্রাহ্মণবাড়িয়া-৫ মো. আব্দুল মান্নান, কুমিল্লা-৫ মো. জসিম উদ্দিন, নোয়াখালী-৫ আসনে মোহাম্মদ ফখরুল ইসলাম, পঞ্চগড়-২ ফরহাদ হোসেন আজাদ, লক্ষ্মীপুর-১ শাহদাত হোসেন সেলিম, ফেনী-১ রফিকুল ইসলাম মজনু, ফেনী-৩ আব্দুল আউয়াল মিন্টু, নেত্রকোনা-১ ব্যারিস্টার কায়সার কামাল, নেত্রকোনা-২ ডা. মো. আনোয়ারুল হক, মাদারীপুর-৩ আনিসুর রহমান তালুকদার, মুন্সীগঞ্জ-২ আবদুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩ কামরুজ্জামান রতন, শরীয়তপুর-৩ নুরুদ্দিন আহাম্মেদ অপু, মানিকগঞ্জ-৩ আফরোজা খানম প্রমুখ।
জামায়াতে ইসলামী : ঢাকা-৪ সৈয়দ জয়নুল আবেদীন, ঢাকা-৫ মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা-১২ মো. সাইফুল আলম, ঢাকা-১৪ ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান, ঢাকা-১৫ ডা. শফিকুর রহমান, ঢাকা-১৬ কর্নেল আব্দুল বাতেন, ময়মনসিংহ-৬ অধ্যাপক কামরুল হাসান মিলন, পটুয়াখালী-২ শফিকুল ইসলাম মাসুদ (জামায়াত), নেত্রকোনা-৫ মাছুম মোস্তফা, গাজীপুর-৪ সালাহ উদ্দিন, পিরোজপুর-১ মাসুদ সাঈদী, কুষ্টিয়া-৩ মো. আমির হামজা, চুয়াডাঙ্গা-১ মো. মাসুদ পারভেজ, চুয়াডাঙ্গা-২ মো. রুহুল আমিন প্রমুখ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) : ঢাকা-১১ নাহিদ ইসলাম, নোয়াখালী-৬ আবদুল হান্নান মাসউদ, কুমিল্লা-৪ হাসনাত আব্দুল্লাহ, রংপুর-৪ আখতার হোসেন, নারায়ণগঞ্জ-৪ আব্দুল্লাহ আল আমিন, কুড়িগ্রাম-২ ড. আতিক মুজাহিদ (এনসিপি) প্রমুখ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ : বরগুনা-১ মাওলানা মাহমুদুল হোসাইন ওয়ালিউল্লাহ।
স্বতন্ত্র প্রার্থী : কিশোরগঞ্জ-৫ শেখ মজিবুর রহমান, চাঁদপুর-৪ আব্দুল হান্নান, ময়মনসিংহ-১ সালমান ওমর এবং দিনাজপুর-৫ স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক।