মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

‘লুইচ্চা বেটা-বেটি’, আলভী-তিথিকে ধুয়ে দিলেন মানসী প্রকৃতি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৮ বার

ছোটপর্দার অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় শোবিজ অঙ্গনে ক্ষোভের আগুন যেন থামছেই না। এবার আলভী ও তার কথিত প্রেমিকা ইফফাত আরা তিথিকে নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন অভিনেত্রী মানসী প্রকৃতি। সোমবার (২ মার্চ) রাত ১০টা ৪৫ মিনিটে এক ফেসবুক ভিডিও বার্তায় তিনি এই জুটির বিরুদ্ধে নানা প্রশ্ন তোলেন। এরপর সমালোচকদের একহাত নিয়ে মঙ্গলবার (৩ মার্চ) রাত ১২টা ৩৮ মিনিটে ফেসবুকে একটি কড়া স্ট্যাটাস দেন এই অভিনেত্রী।

ফেসবুক পোস্টে মানসী প্রকৃতি তীব্র ক্ষোভ প্রকাশ করে লেখেন, লুইচ্চা বেটি আর লুইচ্চা বেটাকে নিয়ে কথা বলাতে যে সোনামণিদের ফাটছে, তারা একেকটা নর-নারী খোর। এত দিন কেন এসব নিয়ে কথা বলেননি—নেটিজেনদের এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট জানান, যেখানে বলার দরকার ছিল, সেখানে তিনি ঠিকই বলেছেন। সোশ্যাল মিডিয়ায় এসে বাজনা বাজাননি বলেই সাধারণ মানুষ তা শুনতে পায়নি।

ইকরার আত্মহত্যা করাটা উচিত হয়নি বলে যারা মন্তব্য করছেন, তাদেরও কড়া জবাব দিয়েছেন মানসী। তিনি বলেন, কষ্ট পেয়ে একজন মানুষের ব্রেন কোন পর্যায়ে গেলে সে নিজের প্রাণ দিতে পারে, এটা এত সোজা নয়। এর জন্য অনেক সাহসের দরকার হয়, যা সবাই পারে না। ইকরা শিক্ষিত মানুষ হয়েও আত্মহত্যার মতো পাপ কেন করলেন, এমন প্রশ্নের জবাবে মানসী বলেন, ইকরা যে ভুল করেছে তার শাস্তি আল্লাহর ওপর ছেড়ে দেওয়া উচিত, কারণ সে আর আমাদের মাঝে নেই। বরং যে বেঁচে আছে, তার বিষয়ে কী করা যায়, এখন সেটাই ভাবা দরকার।

মানসী প্রকৃতির এই সাহসী ও স্পষ্টবাদী মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার এই অবস্থানের প্রশংসা করছেন এবং ইকরার আত্মহত্যার ঘটনায় অভিযুক্তদের দ্রুত বিচার দাবি করছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com