শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

ইকথায়োসিস : একটি ড্রাই স্কিন কন্ডিসন রোগ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯
  • ৮১৮ বার

ইকথায়োসিস শব্দটি গ্রিক Ichthys শব্দ থেকে উৎপত্তি হয়েছে, যার অর্থ হচ্ছে মাছ। এটি এমন একটি রোগ যেখানে স্কিন ড্রাই বা শুষ্ক থাকে এবং দেখতে মাছের আঁশের মতো দেখায়। অনেক ধরনের ইকথায়োসিস আছে, তবে ৯৫ শতাংশ রোগী Ichthyosis Vulgaris ধরনের। রোগের তীব্রতা একেক রোগীর একেক রকম থাকে। কারও স্কিন হালকা ড্রাই বা শুষ্ক থাকে, কারও স্কিন কুৎসিত রকম মাছের আঁশের মতো কালো থাকে, কারও স্কিন ফেটে রক্ত ও আঠালো রস পড়তে থাকে। কারণ:-ওIchthyosis vulgaris: প্রতি ১ হাজার মানুষের মধ্যে একজন এ রোগে আক্রান্ত। বাবা অথবা মা থেকে এ রোগ সন্তানের মাঝে যায়। Recessive X-linked ichthyosis: প্রতি ৬ হাজার পুরুষের মধ্যে একজন এ রোগে আক্রান্ত। মা থেকে এ রোগ সন্তানের মাঝে যায় কিন্তু মায়ের এ রোগ থাকে না। Autosomal recessive congenital ichthyosis : প্রতি ৫ লাখ মানুষের মধ্যে একজন এ রোগে আক্রান্ত। বাবা এবং মা দুজন থেকেই এ রোগ সন্তানের মাঝে যায়। Keratinopathic ichthyoses: প্রতি ২ লাখ মানষের মধ্যে একজন এ রোগে আক্রান্ত। বাবা এবং মা দুজন থেকেই এ রোগ সন্তানের মাঝে যায়। কিছু কিছু ওষুধ খেলে হতে পারে যেমন-Nicotinic acid, Kava, Targeted cancer therapy (eg vemurafenib, EGFR and protein kinase inhibitors).
শরীরের ভেতরের কিছু রোগের উপসর্গ হতে পারে-এইডস, কুষ্ঠ, হাইপো, থাইরয়েড, শরীরের ভেতরের ক্যান্সার।
চিকিৎসা: ১. যদি কোনো ওষুধের কারণে হয়, তাহলে সে ওষুধ বন্ধ করতে হবে। ২. যদি কোনো রোগের কারণে হয়, তাহলে সে রোগের চিকিৎসা করাতে হবে। ৩. প্রাথমিক চিকিৎসা হিসেবে সাবান, বডি ওয়াশ বন্ধ করতে হবে এবং প্রচুর Olive Oil, Petroleum jelly, Glycerin, নারিকেল তেল লাগাতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com