শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

যশোরে আগুনে ৩৫ দোকান পুড়ে ছাই

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৭১ বার

যশোর জেলার অভয়নগর উপজেলার নওদাপাড়া বাজারের কাঠ পট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১১ মার্চ) দিবাগত রাত ২টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় ৩৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে এবং প্রাথমিকভাবে ধারণা করা হয় ক্ষতির পরিমাণ প্রায় ৩ কোটি টাকা।

নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, রাত ২টার দিকে নওদাপাড়া বাজারের কাঠ পট্টিতে হঠাৎ আগুনের শিখা দেখা যায়। খবর পেয়ে নওয়াপাড়া ও ফুলতলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের সময় নিরাপত্তার খাতিরে পুরো বাজারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া না গেলেও ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা পাশের ফানুস তৈরির কারখানা থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
বাজারের ব্যবসায়ীরা জানান, পুড়ে যাওয়া দোকানগুলোতে প্রচুর পরিমাণে সাইজ কাঠ ও মূল্যবান আসবাবপত্র মজুত ছিল। আগুনে সব কিছু পুড়ে ছাই হয়ে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছেন তারা। প্রাথমিক হিসেবে ক্ষতির পরিমাণ ৩ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা তাদের।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার শেখ সালাউদ্দিন দিপু। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সমবেদনা জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com