শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লন্ডনে হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে আকবর হোসেনের পদত্যাগ লেবাননে ইসরায়েলি হামলায় ১৩ নিরাপত্তা সদস্য নিহত ১৩৩ অধ্যাদেশের ৯১টি বিল পাস, ২০টি অকার্যকর ‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির অভিশংসনসহ ৩ দাবিতে সংসদের সামনে এনসিপির অবস্থান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ২৬ বার

রাষ্ট্রপতির অভিশংসন ও সব সংসদ সদস্যদর সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণসহ তিন দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।

সংসদ অধিবেশনের প্রথমদিন বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে মানিকমিয়া অ্যাভিনিউয়ে সংসদ ভবনের প্রবেশপথে প্ল্যা-কার্ড নিয়ে অবস্থান নিতে দেখা যায় তাদের। তাদের নেতৃত্বে রয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিন দাবি হলো:

সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে গণভোট অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে
রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হবে
জুলাই গণহত্যার বিচার করতে হবে

এদিকে, প্রথম অধিবেশনকে কেন্দ্র করে সকাল থেকেই সংসদ ভবনে আসতে শুরু করেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। সংসদে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। অধিবেশনে যোগ দেয়ার আগে সরকার দলীয় সংসদ সদস্যরা জন আকাঙ্খা পূরণের অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, জনগণকে দেয়া সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবে নতুন এ সংসদ।

অন্যদিকে বিরোধী দলের সংসদ সদস্যরা বিএনপির এমপিদের প্রতি সংবিধান সংস্কারের শপথ নেয়ার আহ্বান জানান। সেইসঙ্গে রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছে অভিযোগ করে রাষ্ট্রপতির সংসদ অধিবেশনে অংশগ্রহণের অধিকার নেই বলে আবারও মন্তব্য করেছেন তারা।

বেলা ১১টার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আহ্বানে সংসদের কার্যক্রম শুরু হয়। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই হতে যাচ্ছে প্রথম সংসদ অধিবেশন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com