রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ভিপি নুরসহ ৪০ জনকে হত্যার হুমকি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৩০৬ বার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরসহ তার সংগঠনের ৪০ জনকে মুঠোফোনে ম্যাসেজ পাঠিয়ে  হত্যার হুমকি দেওয়া হয়েছে।

হুমকির ঘটনায় আজ বুধবার শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নুরুল হক নুর৷

জিডিতে নুর উল্লেখ করেন, ‘একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে সোমবার (১৫ জুন) মধ্যরাতে তিনটি ম্যাসেজ দিয়ে তাকে হুমকি দেওয়া হয়েছে। একই মোবাইল নম্বর থেকে  ভিপি নুরের সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদেরও ৪০ জন নেতার মোবাইলে একই ম্যাসেজ এসেছে।’

জিডিতে আরও উল্লেখ করা হয়, এর আগেও ১১ বার নুর বিভিন্ন হামলার শিকার হয়েছেন।

গতকাল মঙ্গলবার রাতে নুরের ফেসবুক আইডিতে একটি পোস্ট করে নুর এই ঘটনাটির বিস্তারিত জানিয়েছেন।

নুরের দায়ের করা জিডির তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রচই হোসেন অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআই বলেন, ‘ভিপি নুরসহ ৪০ জনকে মোবাইলে হত্যার হুমকি দেওয়া হয়েছে, এমন অভিযোগে একটি জিডি দায়ের করেছেন নুর। জিডির তদন্ত করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com