রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ করোনায় আক্রান্ত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জুন, ২০২০
  • ৩১০ বার

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

আজ শুক্রবার ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন নিজেই বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এ আওয়ামী লীগ নেতা।

খন্দকার মোশাররফ বলেন, ‘আমার নমুনা পরীক্ষা করা হয়েছিল। ফলাফল পজিটিভ এসেছে।’ তিনি  সুস্থ আছেন এবং ঢাকার বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন।

খন্দকার মোশাররফ হোসেনের মেয়ের জামাই ও সিরাজগঞ্জ-২ আসনের এমপি ডা. হাবিবে মিল্লাতও বিষয়টি নিশ্চিত করেছেন।
হাবিবে মিল্লাত বলেন, ‘এমনিতেই পরিবারের সবার নমুনা পরীক্ষা করা হয়েছিল। বৃহস্পতিবার ফল পেয়েছি। তার (খন্দকার মোশাররফ হোসেন) পজিটিভ এসেছে। তার কোনো ধরনের উপসর্গ নেই। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। পরিবারে আর কারও পজিটিভ আসেনি।’

ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য। তিনি ২০০৮ সালে প্রথমবারের মতো ফরিদপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর থেকে টানা সংসদ সদস্য হিসেবে রয়েছেন তিনি। ২০০৯ সাল থেকে টানা দুই মেয়াদে মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সর্বশেষ তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তার আগে ছিলেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে। তিনি সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেয়াই হন।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com