রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

দিনাজপুর টেক্সটাইল মিল শিগগিরই চালু হবে : প্রতিমন্ত্রী শরিফুল আলম

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৪২ বার

প্রায় দুই যুগ ধরে বন্ধ হওয়া দিনাজপুর টেক্সটাইল মিল খুব শিগগিরই চালু করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম।

তিনি বলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বন্ধ হওয়া মিলগুলো চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই মিলটি চালুর জন্য ইতিমধ্যে আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করা হয়েছে।

পার্ট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরিফুল আলম রবিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় দিনাজপুর টেক্সটাইল বিল পরিদর্শনে এসে এসব কথা বলেন। এ সময় তিনি প্রায় ২২ বছর বন্ধ থাকা দিনাজপুর টেক্সটাইল মিলের কারখানা, গুদামসহ প্রশাসনিক ভবন পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের তিনি বলেন, বন্ধ হয়ে যাওয়া বড় বড় মিলকারখানাগুলো পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিএনপির নির্বাচনি ইশতেহারে ছিল বন্ধ মিলগুলো চালু করা এবং কর্মসংস্থান সৃষ্টি করা। এই লক্ষ্যে বস্ত্র ও পার্ট মন্ত্রণালয়ের অধীনস্থ যেসব প্রতিষ্ঠান রয়েছে সেগুলো যাচাই বাছাই করে চালু করার প্রক্রিয়াধীন রয়েছে। এই বিলগুলো চালু হলে পুনরায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে, শ্রমিকরা পুনরায় চাকরি ফিরে পাবে।

মন্ত্রী জানান, আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। পিপি পদ্ধতিতে পাবলিক এবং সরকার পার্টনারশিপে প্রতিষ্ঠানগুলো চালানো হবে।

মন্ত্রীর সফর সঙ্গী ছিলেন মন্ত্রণালয়ের সচিবসহ দিনাজপুরের জেলা প্রশাসক বিটিএমসির কর্মকর্তাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com