শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় পৌর কাউন্সিলর নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৪০ বার
ঝালকাঠির নলছিটিতে সড়ক দুর্ঘটনায় পৌর কাউন্সিলর হুমায়ুন কবির সাগর (৩৭) নিহত হয়েছেন। এসময় তার সঙ্গে থাকা ঝালকাঠির থাই ব্যবসায়ী মো. সোহেল গুরুতর আহত হন। আহত সোহেলকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার রায়পুরে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঝালকাঠি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবির সাগর ও থাই ব্যবসায়ী সোহেল মোটরসাইকেলযোগে বরিশাল থেকে ঝালকাঠি যাচ্ছিলেন। নলছিটি উপজেলার রায়াপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুইজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাউন্সিলর সাগরকে মৃত ঘোষণা করেন। আর আহত সোহেলকে হাসপাতালে ভর্তি করা হয়। হুমায়ুন কবির সাগরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ঝালকাঠি শহরে শোকের ছায়া নেমে আসে। নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আলী আশ্রাফ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে একজনের মৃত্যু হয়।আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও গুরুতর।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com