রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

হরমুজ নিয়ে নতুন শঙ্কায় রাশিয়া

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৫ বার

মধ্যপ্রাচ্যের চলমান সংকটে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হলেও বিশ্বব্যাপী তেলের বাজার স্বাভাবিক হতে কয়েক মাস সময় লাগবে বলে নতুন শঙ্কা জানিয়েছে রাশিয়া। দেশটির উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক সম্প্রতি এক সাক্ষাৎকারে এ আশঙ্কা প্রকাশ করেন।

রাশিয়ার সম্প্রচার মাধ্যম ভিজিটিআরকে-কে দেওয়া ওই সাক্ষাৎকারে নোভাক বলেন, মধ্যপ্রাচ্যের সংকটের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সম্পদের ব্যাপক ঘাটতি সৃষ্টি হয়েছে। তিনি সতর্ক করে বলেন, এই সংকট অত্যন্ত গভীর হতে চলেছে। যুদ্ধের এই সময়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল বাজারে পৌঁছায়নি। এছাড়া হরমুজ প্রণালিতে বহু জাহাজ আটকা পড়ে আছে। স্বল্প সময়ের মধ্যে এই পরিস্থিতি কাটিয়ে ওঠা সহজ হবে না।

নোভাকের মতে, তেলের বাজারে ভারসাম্য ফিরিয়ে আনতে এবং পূর্বের অবস্থায় ফিরে যেতে অবশ্যই কিছুটা সময় লাগবে। হয়তো কয়েক মাসও লেগে যেতে পারে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলার পর থেকে তেহরান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ বজায় রেখেছে। যার ফলে প্রধানত এশিয়াজুড়ে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে।

সূত্র: আল জাজিরা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com