রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

করোনার ভ্যাকসিন আবিষ্কারে সফল হওয়ার ঘোষণা নাইজেরিয়ার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২০
  • ৩১৯ বার

করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারে সফল হওয়ার ঘোষণা দিয়েছে নাইজেরিয়ার একদল গবেষক। তাদের দাবি, বেশ কয়েকবার এর কার্যকারিতকা যাচাই করা হয়েছে এবং তাতে তারা ইতিবাচক ফল পেয়েছেন।

নাইজেরিয়ার স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সি। এতে বলা হয়, নাইজেরিয়ার এই ভ্যাকসিন আবিষ্কারের নেতৃত্বে ছিলেন ডা. ওলাদিপো কোলাওলে। তার দাবি, তাদের তৈরি ভ্যাকসিনটি আর স্বপ্ন নয়, এখন বাস্তবতা।

গত শুক্রকার সাংবাদিকদের ডা. ওলাদিপো কোলাওলে বলেন, ‘ভ্যাকসিনটি কার্যকরী। আমরা বেশ কয়েকবার এটিকে যাচাই করেছি।’

তিনি বলেন, ‘ভ্যাকসিনটির লক্ষ্য আফ্রিকানরা; তবে অন্যান্য জাতিগোষ্ঠীর জন্যও এটা কাজ করবে। এটা ভুয়া হতে পারে না। এটা দৃঢ় প্রচেষ্টার ফল। অনেক বৈজ্ঞানিক প্রচেষ্টায় এটি তৈরি করা হয়েছে।’
ডা. ওলাদিপো কোলাওলে বলেন, ‘ভ্যাকসিনটি ব্যাপক পরিসরে ব্যবহারের জন্য কমপক্ষে আরও ১৮ মাস সময় লাগবে। এই সময়ের মধ্যে ভ্যাকসিনটি নিয়ে বৃহৎ পরিসরে গবেষণা, বিশ্লেষণ এবং মেডিকেল কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।’

ওগবোমোশোর ট্রিনিটি ইমিউনোডিফিসিয়েন্ট ল্যাবরেটরি অ্যান্ড হেলিক্স বায়োজেন কনসাল্টের প্রায় ২০ হাজার মার্কিন ডলার অর্থায়নে এই ভ্যাকসিন গবেষণা প্রকল্পটির কাজ চলেছে বলে নাইজেরিয়ার স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, নাইজেরিয়া ১৯ হাজার ৮০৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ভাইরাসটিতে নাইজেরিয়ার ৫০৬ জন মারা গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com