শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

মির্জা ফখরুলের শোক, বেগম জেবুন্নেছার মৃত্যুতে আমিও গভীরভাবে সমব্যাথী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৩৬ বার

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার এক শোকবার্তায় তিনি বলেন, ‘বেগম জেবুন্নেছার মৃত্যুতে তার শোকবিহব্বল পরিবারবর্গের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। শিক্ষক হিসেবে পেশাগত দায়িত্ব পালনে তিনি ছিলেন নীতিপরায়ণ। মরহুমা বেগম জেবুন্নেছা একজন আদর্শ মহিলা হিসেবে তার সন্তানদের সুশিক্ষিত ও প্রতিষ্ঠিত করে গেছেন।’

তিনি আরও বলেন, ‘দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে বেহেশত নসীব এবং শোকে ম্রিয়মান পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।’

শোকবার্তায় বেগম জেবুন্নেছার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন মির্জা ফখরুল। একই সঙ্গে তার শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, বুধবার ভোর ৫টা ৩৮ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বেগম জেবুন্নেছা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com