শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

হুঁশিয়ারি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর, গরুর হাটকে কেন্দ্র করে চাঁদাবাজি হলে কঠোর ব্যবস্থা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৬১ বার

এবার গরুর হাটকে কেন্দ্র করে চাঁদাবাজি হবে না, হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

আজ বুধবার সকালে গাবতলী হাট পরিদর্শন শেষে তিনি এ হুঁশিয়ারি দেন।

কোরবানির পশু পরিবহনে চাঁদাবাজির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘কোরবানির পশুর আনা-নেওয়ার সময় সড়কে চাঁদাবাজি রোধে কঠোর অবস্থানে থাকবে সরকার। রাস্তাঘাটে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় কোরবানির হাটকে কেন্দ্র করে সড়কে যাতে যানজট না হয় সে লক্ষ্যে পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান মীর শাহে আলম। তিনি বলেন, অননুমোদিত স্থানে কেউ হাট বসাতে পারবে না। হাটের সীমানার বাইরে গিয়েও কেউ পশু রাখতে পারবেন না।

হাটগুলোর নিরাপত্তায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও র‍্যাব থাকবে। এ ছাড়া ইজারাদারদের নিজস্ব স্বেচ্ছাসেবকও থাকবে বলেও জানান প্রতিমন্ত্রী।

তিনি আরও বলেন, হাটে নকল টাকা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জরুরি সেবার জন্য স্থাপন করা হবে মেডিকেল বুথ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com