শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

১৬ মে চাঁদপুর, ২৫ মে ফেনী যাবেন প্রধানমন্ত্রী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৫৪ বার

দেশের পানিসম্পদ ব্যবস্থাপনা ও কৃষিখাতের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৬ মে) প্রধানমন্ত্রীর সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। এই সফরে প্রধানমন্ত্রী সরকারের বিশেষ উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে খাল খনন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

পানিসম্পদ মন্ত্রী জানান, বর্তমান সরকার সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের একটি বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে যাচ্ছে। এই লক্ষ্যমাত্রা অর্জনে মাঠ পর্যায়ে ব্যাপক কর্মযজ্ঞ চলছে।

বৈঠকের আরও একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় ছিল ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প। মন্ত্রী এ্যানি জানান, পদ্মা ব্যারেজ বাংলাদেশের পানিসম্পদ রক্ষা ও কৃষি উন্নয়নের জন্য এখন সময়ের দাবি। সরকার এ বিষয়ে খুব দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে এবং প্রকল্পটি অনুমোদনের জন্য একনেক সভায় উপস্থাপন করা হবে। এটি বাস্তবায়িত হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদীগুলোতে পানির প্রবাহ বৃদ্ধি পাবে এবং লবণাক্ততা দূর হবে।

তিস্তা মহাপরিকল্পনা নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী। তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক ধাপগুলো নিয়ে কাজ শুরু হয়েছে। বিশেষ করে আগামী ১৮০ দিনের মধ্যে কোন কোন জরুরি কাজগুলো সম্পন্ন করা হবে, সে বিষয়ে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। নদী শাসন ও তীরবর্তী মানুষের জীবনমান উন্নয়নে সরকার এই মহাপরিকল্পনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com