শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

১৬ বছরে ১৯১ বার গ্রেপ্তার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২২ জুন, ২০২০
  • ৩৬৮ বার

মাত্র ১৬ বছর বয়সী কিশোর সে। অথচ এই কয়েক বছরের জীবনেই সে ১৯১ বার গ্রেপ্তার হয়েছে। তার বিরুদ্ধে আগুন লাগানো, চুরি থেকে শুরু করে মাতলামি এবং অবৈধ অস্ত্র রাখার মতো অভিযোগও আছে। ব্রিটেনের সবচেয়ে খারাপ ছেলে হিসেবে চিহ্নিত সেই কিশোর গণমাধ্যমের শিরোনাম হয়েছে তার কুকর্মের জন্য।

নর্থামব্রিয়া কাউন্টি পুলিশের বিভিন্ন তথ্য যাচাই করতে গিয়ে ওই কিশোরের কথা জানতে পারে ব্রিটেনের ট্যাবলয়েড পত্রিকা দ্য সান। ব্রিটিশ আইন এবং সংবাদমাধ্যমের ‘এথিকস’ অনুযায়ী তার নাম, ঠিকানা এবং ছবি প্রকাশ করেনি প্রভাবশালী পত্রিকাটি।

প্রতিবেদনে বলা হয়েছে, একই কাউন্টির ১৭ বছর বয়সী আরও এক কিশোর এখন পর্যন্ত ১৫১ বার গ্রেপ্তার হয়েছে। আরও দুজন অপ্রাপ্ত বয়স্ক আছে, যারা যথাক্রমে ৮৫ এবং ৬২ বার গ্রেপ্তার হয়েছে। তরুণদের এমন তথ্য শুনে বিস্ময় প্রকাশ করেছেন শিশুবিষয়ক দাতব্য সংস্থা ‘আই ক্যান বি’র কর্মী আনস্তাসিয়া দে ওয়াল। তিনি বলেছেন, এতে বোঝা যায় গ্রেপ্তারই একমাত্র সমাধান নয়।

কিন্তু এতবার গুরুতর অভিযোগ করেও কীভাবে তারা ছাড়া পেয়েছে কিংবা তাদের কেন পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়নি- এমন প্রশ্ন সবার মুখে। ব্রিটেনের ক্রাইম প্রিভেনশন বিভাগের কর্মকর্তা ডেভিড স্পেন্সার সরাসরি এই প্রশ্নের উত্তর না দিয়ে দাবি করেন, শিশু অপরাধ দমনের পাশাপাশি তাদের সুরক্ষিত অবস্থায় রাখতে আমাদের বিশেষ পুলিশ এবং কোর্ট আছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com