শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

ঈদুল আযহার তারিখ ঘোষণা করলো ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১৬ বার

মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। আগামী ২৭ মে (বুধবার) দেশ দুটিতে ঈদুল আজহা বা কুরবানির ঈদ উদযাপিত হবে। এর আগে সোমবার (১৮ মে) থেকে সেখানে শুরু হচ্ছে হিজরি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজ।

এর আগে বিশ্বের প্রথম দেশ হিসেবে এবার সবার আগে আনুষ্ঠানিকভাবে ঈদুল আযহার তারিখ ঘোষণা করে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া। শনিবার (১৬ মে) জিলকদ মাসের ২৯তম দিন শেষে দেশটির কর্তৃপক্ষ জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে।

এদিকে খালি চোখে চাঁদ দেখা ছাড়াই ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তুরস্ক। দেশটি মূলত জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত গণনা এবং বৈজ্ঞানিক হিসাব-নিকাশের ওপর ভিত্তি করে তৈরি পূর্ব-নির্ধারিত ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী ১৮ মে-কে জিলহজের প্রথম দিন ও ২৭ মে ঈদুল আজহা উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। সাধারণত ইসলামি নীতি অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়ে থাকে।

এদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমানসহ মধ্যপ্রাচ্য ও বিশ্বের অধিকাংশ মুসলিম দেশে রোববার (১৭ মে) সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেয়া হয়েছে। আজ চাঁদ দেখা গেলে এসব দেশেও আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আজ সন্ধ্যায় চাঁদ দেখার পর দেশগুলোর কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com