

যশোরে জেলায় নেশার টাকা না পেয়ে ছামিনা আক্তার (২০) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
এ ঘটনার পর ঘাতক স্বামী সুজন (২৬) নিজেই নিজের শরীরে ছুরি দিয়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন।
ছামিনার স্বজনরা জানান, নেশার টাকার জন্য ছামিনার কাছে টাকা চাইলে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সুজন ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে স্ত্রী ছামিনার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করেন। এরপর একই ছুরি দিয়ে সুজন নিজের শরীরেও আঘাত করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলাসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।