শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

ইতালিয়ানরা যে কারণে এবার ব্রাজিলকে সাপোর্ট করবে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৪৫ বার

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি ইতালি। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন এই দেশের বাইরে থেকেই এবারও বিশ্বকাপ দেখতে হচ্ছে ইতালিয়ান ফুটবলপ্রেমীদের। তবে কারও কারও জন্য বিষয়টি শুধু দর্শক হিসেবে সীমাবদ্ধ থাকছে না অনেকে এবার সমর্থনের জন্য অন্য দল বেছে নিচ্ছেন।

জরিপে দেখা গেছে, তাদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পাচ্ছে ব্রাজিল। এর অন্যতম কারণ, ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ইতালিয়ান কিংবদন্তি কার্লো আনচেলত্তি। ইতালির মানুষের কাছে পরিচিত ও সফল এই কোচের উপস্থিতিই ব্রাজিলকে জনপ্রিয় করে তুলেছে।

চলতি মাসের শুরুতে জরিপ সংস্থা এসডব্লিউজি ৮০০ জন ইতালীয় নাগরিকের ওপর একটি জরিপ চালায়। এতে দেখা যায়, অংশগ্রহণকারীদের ৫৯ শতাংশ বিশ্বকাপ দেখার পরিকল্পনা করছেন। তাদের মধ্যে ১৭ শতাংশ ব্রাজিলকে সমর্থন করবেন বলে জানিয়েছেন। ১৬ শতাংশ সমর্থন দেবে স্পেনকে। এছাড়া ১০ শতাংশ আর্জেন্টিনা এবং ৫ শতাংশ করে সমর্থন রয়েছে ফ্রান্স ও ইংল্যান্ডের।

ইতালির ক্রীড়ামন্ত্রী আন্দ্রেয়া আবোদি দেশটির রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম আরএআইকে জানিয়েছেন, তিনি নিজেও ব্রাজিল এবং কার্লো আনচেলত্তিকে সমর্থন করবেন। তিনি আরও জানান, তুরস্ক ও উজবেকিস্তানের প্রতিও তার সমর্থন থাকবে। এই দুই দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন দুই ইতালিয়ান কোচ ভিনচেঞ্জো মন্টেলা এবং ফাবিও কানাভারো।

কার্লো আনচেলত্তি একজন খেলোয়াড় ও কোচ হিসেবে একাধিকবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছেন। তিনি ইতালির সবচেয়ে সফল ও জনপ্রিয় ফুটবল ব্যক্তিত্বদের একজন হিসেবে বিবেচিত।

অন্যদিকে ইতালির জন্য হতাশার বিষয় হলো, টানা তিনটি বিশ্বকাপেই তারা মূল পর্বে জায়গা করতে পারেনি। সর্বশেষ বাছাইপর্বের প্লে-অফে বসনিয়া-হার্জেগোভিনার কাছে হেরে তারা বিশ্বকাপ থেকে ছিটকে যায়।

আরও দুঃখজনক তথ্য হলো, ইতালি ২০০৬ সালে বিশ্বকাপ জেতার পর গত ২০ বছরে একবারও টুর্নামেন্টের নকআউট পর্বে কোনো ম্যাচ খেলতে পারেনি। ফলে এবারের বিশ্বকাপে মাঠে না থাকলেও ইতালির অনেক সমর্থকই আছেন ভিন্ন দলের হয়ে গলা ফাটাতে প্রস্তুত এবং সেই তালিকায় সবচেয়ে এগিয়ে ব্রাজিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com