রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ফতুল্লা বিসিক থেকে ২ নৈশ প্রহরীর লাশ উদ্ধার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ৩০৭ বার

নারায়ণগঞ্জের ফতুল্লা বিসিক থেকে দুই নৈশ প্রহরীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার ভো‌রে দুজনের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন, আশরাফ (৩৮) ও লাল চাঁন (৭০)। প্রাথ‌মিকভাবে জানা গেছে, তারা বি‌সি‌কের ২নং সড়‌কের ৫নং গ‌লি‌তে অব‌স্থিত লতিফ নিটিং অ্যান্ড ডাইংয়ে কর্মরত ছি‌লেন।

ফতুল্লা ম‌ডেল থানা পু‌লিশ ময়নাতদ‌ন্তের জন্য সদর জেনা‌রেল হাসপাতা‌লে লাশ দুটি পা‌ঠি‌য়ে‌ছে।

‌বি‌সিক সি‌কিউরি‌টি ইনচার্জ ও সি‌সি‌টি‌ভি ফু‌টেজ সূ‌ত্রে জানা যায়, রা‌তে ডিউটি অবস্থায় ওই দুজন ফ্যাক্ট‌রির সাম‌নের রাস্তায় ঘু‌মি‌য়ে ছি‌লেন। রাত দেড়টার দি‌কে এক‌টি কর্ভাডভ্যান তা‌দের উপর দি‌য়ে চ‌লে যায়। প‌রে ভোর সকা‌লে অন্য সি‌কিউরি‌টি গার্ডরা সড়‌কে তা‌দের লাশ দেখ‌তে পে‌লে পু‌লিশ‌কে খবর দেয়া হয়।

ঘটনাস্থ‌লে আসা ফতুল্লা ম‌ডেল থানার এসআই মোদাচ্ছের জানান, বিসিকের ২নং সড়‌কের ৫নং গলির লতিফ নিটিংয়ের সামনে গাড়িতে পিষ্ট দু’জন নাইট গার্ডের লাশ পাওয়া গেছে। তারা লতিফ নিটিংয়ের নাইট গার্ড।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com