বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

১৭ বছরের জঞ্জাল পরিষ্কারের উদ্যোগ নিয়েছি: স্বাস্থ্যমন্ত্রী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৮ বার

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, আমরা অথৈ সাগরের মধ্যে আছি। ডেপুটেশন (প্রেষণ) প্রথা বাতিল করা হয়েছে। আমরা গত ১৭ বছরের জঞ্জাল পরিষ্কারের উদ্যোগ নিয়েছি। আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছি। কোনো মানুষ যেন বিনা চিকিৎসায় মারা না যায়।

আজ বুধবার বিকেলে রাজবাড়ী সদর হাসপাতাল পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘রাজবাড়ী সদর হাসপাতালের কি ফার্নিচার লাগবে, কি যন্ত্রপাতি লাগবে, সুপেয় পানির ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নসহ কি কাজ করতে হবে তা দেখলাম। হাসপাতালের কর্মচারীদের বেতন, চিকিৎসা সেবা, নতুন চিকিৎসকরা নিয়মিত আসেন কি না। আমরাতো একটা টিম, ডাক্তার, নার্স, আয়া সবাই মিলে সমন্বিতভাবে কাজ করছি।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি স্বাস্থ্যসেবাকে মানুষের কাছে পৌঁছে দেব। ডেঙ্গুর ক্ষেত্রে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সাংবাদিকদের ডেঙ্গুর ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে। গত ১৭ বছর কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়নি। আমরা তো অথৈ সাগরে আছি। ডেপুটেশন বাতিল করা হয়েছে।’

সাখাওয়াত হোসেন বলেন, ‘এখানে একজন মেয়ে ডাক্তার ৩ মাস ধরে আসে না। আমরা গত ১৭ বছরের জঞ্জাল পরিষ্কারের উদ্যোগ নিয়েছি। জেলা-উপজেলায় মানুষের পর্যাপ্ত স্বাস্থ্যসেবা পৌঁছে দেব। আমরা তারেক রহমানের নেতৃত্বে সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাব। কোনো মানুষ যেন বিনা চিকিৎসায় মারা না যায়।’

এ সময় রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন, রাজবাড়ী সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, রাজবাড়ী সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. শেখ মো. আব্দুল হান্নানসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com