রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

নর্থ মেসিডোনিয়ায় ট্রাক থেকে ৬৪ বাংলাদেশি উদ্ধার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুন, ২০২০
  • ২৯৫ বার

গ্রীসের উত্তরের প্রতিবেশী নর্থ মেসিডোনিয়ায় একটি ট্রাক থেকে ৬৪ জন বাংলাদেশিকে উদ্ধার করেছে পুলিশ। অভিবাসী প্রত্যাশী এই ব্যক্তিদের গ্রীস সীমান্তের একটি হাইওয়ে থেকে উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পূর্বাঞ্চলের স্ট্রমাইকা এলাকার কাছে সোমবার সন্ধ্যার পর নিয়মিত টহলের সময় পুলিশ ট্রাকটি চ্যালেঞ্জ করলে ড্রাইভার পালিয়ে যায়। পুলিশের পক্ষ থেকে বিবৃতির মাধ্যমে মঙ্গলবার বিষয়টি জানানো হয়। তবে অভিবাসীদের ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ওই ৬৪ জনকে আটক দেখিয়ে গেভিয়ালিয়া নামের একটি সীমান্ত শহরে রাখা হয়েছে। সবাইকে গ্রীসে ফেরত পাঠানো হবে।

বলকান মাইগ্রেশন রুট নামে পরিচিত এই অঞ্চল দিয়ে অধিকাংশ মানুষ সাবেক যুগোস্লাভিয়া থেকে বিভিন্ন দেশে পাচার হতো। ২০১৫ সালের দিকে এটি বন্ধ হয়ে যায়।

নর্থ মেসিডোনিয়া-গ্রীস সীমান্তও চলতি বছরের শুরু থেকে কোভিড-১৯ মহামারির কারণে বন্ধ আছে। তারপরেও মানবপাচার থেমে নেই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com