রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

আমিরাত নাগরিকদের চলাচলে সব নিষেধাজ্ঞা উঠলো

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ৩০৮ বার

সংযুক্ত আরব আমিরাতে নাগরিকদের চলাচলের ওপর সব ধরনের নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে দেশটির সরকার। গতকাল বুধবার রাতে স্থানীয় গণমাধ্যমগুলো বিষয়টি নিশ্চিত করেছে।

গণমাধ্যমগুলো জানিয়েছে, করোনাভাইরাস : দুবাইয়ের সংকট ও দুর্যোগ পরিচালনার সুপ্রিম কমিটি, জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ পরিচালনা কর্তৃপক্ষের সঙ্গে মিল রেখে জাতীয় জীবাণুমুক্তকরণ কর্মসূচির সমাপ্তির ঘোষণা করেছে। এই ঘোষণার মাধ্যমে সারা দিন ও রাতে অবাধে চলাচল করতে পারবেন আমিরাতে বসবাসরত সব নাগরিক।

তবে অবশ্যই মুখোশ পরা ও সামাজিক দূরত্বসহ সতর্কতামূলকভাবে সবাইকে চলাচল করতে অনুরোধ জানিয়েছে আমিরাত সরকার।

এর আগে দুবাইয়ে রাত ১১টা থেকে সকাল ৬টা এবং আবুধাবিসহ আমিরাতের অন্যান্য প্রদেশে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত সকল প্রকার চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা ছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com