মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
আগামীকাল কুড়িগ্রাম যাচ্ছেন এনসিপির ৩ নেতা ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩ মাইলস্টোন ট্র্যাজেডি : ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি ডা. জুবাইদা রহমানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে যোগ দিলেন রাশেদ খাঁন দিল্লিমুখী হাজারো কৃষক, নতুন চাপে মোদি সরকার ভিডিও ইস্যুতে এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক-তথ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’ সরকারের ঋণ বেড়েছে ২৩ হাজার ৫৩২ কোটি টাকা আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলি, নিহত ৩

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১৮ বার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও জনসংহতি সমিতির (জেএসএস) সদস্যদের মধ্যে ভয়াবহ গোলাগুলির ঘটনায় অন্তত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ সোমবার সকালে উপজেলার চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গল পাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার, সাংগঠনিক নিয়ন্ত্রণ এবং প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় সোমবারসকালে দুই পক্ষের সশস্ত্র সদস্যরা মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি শুরু হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন বলে স্থানীয়রা দাবি করেছেন।

সংঘর্ষের সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। টানা গুলির শব্দে স্থানীয় বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করেন। অনেক পরিবার ভয়ে ঘরের দরজা-জানালা বন্ধ করে অবস্থান নেয়। ঘটনার পর পুরো এলাকায় চরম ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ তিনজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করে বলেন, ‘আমরা তিনজন নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’

তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তারা কোন সংগঠনের সদস্য ছিলেন, সেটিও এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। মরদেহ উদ্ধারের পর পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com