রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বাউফলের এসি ল্যান্ড করোনায় আক্রান্ত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জুন, ২০২০
  • ৩১০ বার

পটুয়াখালীর বাউফল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আনিছুর রহমান বালি করোনায় আক্রান্ত হয়েছেন। আজ শুক্রবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সূত্র জানায়, এসি ল্যান্ড আনিছুর রহমান বালি করোনার উপসর্গ অনুভব করলে গত ১৬ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। ১০ দিন পর আজ শুক্রবার তার ফলাফল পজিটিভ আসে।

এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক, বগা পুলিশ তদন্ত কেন্দ্রের দুই পুলিশ সদস্য ও কারখানা গ্রামের এক স্বাস্থ্যকর্মী এবং ব্লাড ব্যাংকের এক কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।

এ বিষয়ে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আক্তারুজ্জামান বলেন, ‘উপজেলার সহকারী কমিশনার আনিছুর রহমান বালি স্যারকে আইশোলেশনে রেখে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এ ছাড়া অন্যদেরও আইসোলেশনে রেখে সার্বক্ষণিক চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।’

বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেনও এসি ল্যান্ড আনিছুর রহমান বালির করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টির সত্যতা স্বীকার করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com