বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

বিএনপি সরকার বারবার ফিরে আসে: তথ্যমন্ত্রী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৪৮ বার

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিএনপির সরকার বারবার ফিরে আসে, বাকি সরকাররা সব পালিয়ে যায়, হারিয়ে যায়।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকার, আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার এবং দেশনায়ক তারেক রহমানের সরকার, বাংলাদেশে এই তিন সরকারের যে আলাদা একটা বৈশিষ্ট্য, আমাদের ক্ষমতার আমলে তা আমাদেরকে প্রমাণ করতে হবে।

 শহীদ জিয়াউর রহমানের সরকার, জাতীয়তাদের সরকার্, জিয়া পরিবারের সরকার কখনো হারিয়ে যায় না।  অতএব ক্ষমতা আপনার এমনভাবে চর্চা করবেন, যাতে জনগণ আপনাদের প্রতি, আমার প্রতি, প্রধানমন্ত্রীর প্রতি  দলের প্রতি কোনো অসন্তোষ তৈরি না করে।

শনিবার (১১ জুলাই) দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নলচিড়া মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুস সাত্তার মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল শিক্ষা-প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম। বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মো. জুয়েল সরদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আলম প্রমূখ।

দলের স্থানীয় বেশ কয়েকজন নেতার নাম উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন আরও বলেন, আমি দলের এই নেতাদের প্রতি দায়িত্ব দিয়ে রাখলাম। ক্ষমতাসীন দলের নামে অথবা আমার নামে কোন অপরাধ তারা যেন এখানে না হতে দেয়। সাধারণ জনগণের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আমাদের দলের এ নেতাদের মধ্যে যদি কেউ অপরাধ করে তাহলে প্রমাণসহ আপনারা আমার কাছে হাজির করবেন। আমি ব্যবস্থা নেব ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com