মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
আগামীকাল কুড়িগ্রাম যাচ্ছেন এনসিপির ৩ নেতা ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩ মাইলস্টোন ট্র্যাজেডি : ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি ডা. জুবাইদা রহমানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে যোগ দিলেন রাশেদ খাঁন দিল্লিমুখী হাজারো কৃষক, নতুন চাপে মোদি সরকার ভিডিও ইস্যুতে এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক-তথ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’ সরকারের ঋণ বেড়েছে ২৩ হাজার ৫৩২ কোটি টাকা আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

ঐক্যবদ্ধভাবে যেভাবে স্বৈরাচার হটিয়েছি, সেভাবেই সবাই মিলে দেশ গড়তে হবে-প্রধানমন্ত্রী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১৩ বার

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষ যেভাবে রাজপথে নেমে এসে ঐক্যবদ্ধভাবে এদেশ থেকে স্বৈরাচারকে বিদায় করেছে, ঠিক একইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে। আমরা যদি সকলে মিলে মানুষের জন্য ভালো কাজগুলো করি, তবে তার সুফল সবাই ভোগ করতে পারবে।’

সোমবার (১৩ জুলাই) বরিশাল জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী এলাকায় সাগরদীঘি খালের দুই পাড়ে আয়োজিত বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মসূচিতে খালের দুপাশে প্রায় ৩৫০টি গাছের চারা রোপণ করা হয়।

দেশের রাজনৈতিক ইতিহাস ও সাম্প্রতিক গণ-আন্দোলনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ যখন হয়েছিল, দল-মত নির্বিশেষে সকল মানুষ মিলে, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ মিলে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম। এইমাত্র কয়দিন আগের কথা, আমরা এই দেশ থেকে স্বৈরাচারকে বিদায় করেছি। সকল শ্রেণী-পেশা, সকল ধর্ম-মত নির্বিশেষে সকল মানুষ রাজপথে নেমে এসে স্বৈরাচারকে এই দেশ থেকে হটিয়েছে।

এই ঐক্যের শক্তিকে কাজে লাগিয়ে দেশের পরিবেশ রক্ষা ও উন্নয়নমূলক কাজে সবাইকে শামিল হওয়ার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, নিজেদের ঘর গুছিয়ে না রাখলে যেমন তা ময়লা হয়ে যায়, তেমনি নিজেদের এলাকা বা দেশ পরিষ্কার না রাখলে তার ভুক্তভোগী আমরাই হব। অন্য দেশের সুন্দর সুন্দর জায়গা নিয়ে আফসোস না করে, নিজেদের দেশের সম্পদ ও পরিবেশ রক্ষা করার দায়িত্ব নাগরিকদের নিজেদেরই নিতে হবে।

সাগরদীঘি খালের পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় স্থানীয় বাসিন্দা এবং সিটি কর্পোরেশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু গাছের চারা রোপণ করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না, এই ৩৫০টি গাছের প্রত্যেকটির যত্ন নিতে হবে।

খালের পানিতে প্লাস্টিকের বোতল, পলিথিন বা টিস্যু পেপার ফেলা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন, পরিবেশ দূষণ ঠেকাতে বাসাবাড়ির সোয়ারেজ বা ড্রেনেজ লাইনের কানেকশন সরাসরি খালের সাথে যুক্ত না করে সিটি কর্পোরেশনের মাধ্যমে উন্নত ড্রেনেজ সিস্টেম গড়ে তুলতে হবে। পাশাপাশি খালের পাড়ে পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন ও জনসচেতনতা তৈরিতে মাইকিং করার নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রী দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘আসুন, আজকে এই বৃক্ষরোপণের দিনে আমরা সকলে মিলে প্রতিজ্ঞাবদ্ধ হই যে- আমাদের ঘরবাড়ি, অফিস-আদালত, স্কুল-কলেজ এবং হাসপাতালের চারপাশের পরিবেশ যাতে নষ্ট না হয়, তা প্রত্যেকে নিশ্চিত করব। পরিবেশ সুন্দর ও ভালো রাখাই হোক আমাদের প্রতিজ্ঞা।’

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com