মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
আগামীকাল কুড়িগ্রাম যাচ্ছেন এনসিপির ৩ নেতা ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩ মাইলস্টোন ট্র্যাজেডি : ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি ডা. জুবাইদা রহমানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে যোগ দিলেন রাশেদ খাঁন দিল্লিমুখী হাজারো কৃষক, নতুন চাপে মোদি সরকার ভিডিও ইস্যুতে এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক-তথ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’ সরকারের ঋণ বেড়েছে ২৩ হাজার ৫৩২ কোটি টাকা আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

সরকারি ত্রাণের সঠিক চিত্র তুলে ধরুন : তথ্যমন্ত্রী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১৬ বার

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহিরউদ্দিন স্বপন তথ্য ব্যবস্থাপনাকে অক্সিজেনের সঙ্গে তুলনা করে বলেছেন, যে কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সঠিক তথ্য সরবরাহ এবং অপতথ্য প্রতিরোধ করে জনগণের পাশে থাকা সরকারের জন্য অ্যাসিড টেস্ট। বন্যার এই দুর্যোগকালে সরকারি ত্রাণ তৎপরতার সঠিক চিত্র তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের নির্দেশ দিয়েছেন জেলা তথ্য কর্মকর্তাদের।

গতকাল সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সব জেলা তথ্য কর্মকর্তাদের (ডিআইও) সঙ্গে বন্যাকবলিত এলাকায় করণীয় সংক্রান্ত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় জেলা তথ্য কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত ছিলেন এবং তথ্য ব্যবস্থাপনা বিষয়ে তাদের মতামত দেন।

দুর্যোগের এ সময়ে সরকারি ত্রাণতৎপরতার সঠিক চিত্র তুলে ধরে জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে এবং প্রতিদিনের কাজের হিসাব দিতে জেলা তথ্য কর্মকর্তাদের নির্দেশ দেন তথ্যমন্ত্রী।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. এমএ জলিল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বন্যাকবলিত চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, হবিগঞ্জ এবং মৌলভীবাজার জেলার তথ্য কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে মাঠপর্যায়ের কার্যক্রমের খোঁজ-খবর নেন। এই সাতটি জেলার তথ্য কর্মকর্তাদের নিয়ে অবিলম্বে একটি বিশেষ ইমার্জেন্সি টিম গঠন করার জন্য গণযোগাযোগ অধিদপ্তরের (ডিএমসি) মহাপরিচালককে নির্দেশ দেন। এই টিম ২৪ ঘণ্টা সদর দপ্তর ও মন্ত্রণালয়ের সঙ্গে সরাসরি সংযুক্ত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com