মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ফুটবলের রাজপুত্রের শেষ অধ্যায়! ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন অ্যান্ডি বার্নহ্যাম চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু দুপুরের মধ্যে ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বিশ্বকাপ হেরে আবেগঘন বার্তায় যা বললেন মেসি রাজকীয় সংবর্ধনা ও বিজয় শোভাযাত্রায় দেশে ফিরল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ডের দাবি আইআরজিসির সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা বিজিবিকে দেশপ্রেম ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরv হামাসের নতুন প্রধান খলিল আল-হাইয়া

স্পেনের জয়ে সেজদা দেওয়ায় প্রতিবন্ধীকে আর্জেন্টিনা সমর্থকদের মারধর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৭ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বিশ্বকাপ ফুটবল খেলায় স্পেনের জয়ে সেজদা দেওয়ায় এক শারীরিক ও মানসিক প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার দিবাগত রাতে শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামে গাংকুলহাটি স্কুল মাঠে এ ঘটনা ঘটে। পরে তাকে আহত অবস্থায় নবীনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত যুবকের নাম আকবর হোসেন ওরফে জনি (২৩)। তিনি কণিকাড়া গ্রামের শাহনূর মিয়ার ছেলে।

স্থানীয় ও পরিবারের সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলার শেষে স্পেনের জয়ী হলে আকবর হোসেন আল্লাহর দরবারে সেজদা দেয়। এই সেজদা দেওয়াকে কেন্দ্র করে একই গ্রামের আব্দুল বাতেনের ছেলে আর্জেন্টিনার সমর্থক আব্দুল্লাহ (২৭) ও আব্দুল আউয়ালের ছেলে রিফাত (২৩) আকবরকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আকবরের চাচাতো ভাই ও সহপাঠী মো. ওবায়দুল্লাহ বলেন, ‘স্পেনের জয়ের পর আকবর সেজদা দেয়, এর জন্য তাকে তারা মারধর করে আহত করেছে। ছেলেটি প্রতিবন্ধী জানার পরও তাকে এভাবে মারা ঠিক হয়নি, আমরা এর বিচার চাই।’

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত আব্দুল্লাহ ও রিফাতের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সাড়া মেলেনি।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম চৌধুরী বলেন, ‘ঘটনাটা শুনেছি কিন্তু থানায় এখনো অভিযোগ আসেনি, অভিযোগ আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com