বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

ছাত্রদের পক্ষ নিয়ে সালমান খানের পোস্ট

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ২১ বার

ভারতে চলমান সিজেপি আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের সাহসী ও শান্তিপূর্ণ অবস্থানের প্রশংসা করে বলেছেন, এই আন্দোলনকে রাজনৈতিকভাবে ‘হাইজ্যাক’ করা উচিত নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পুরোনো ছবি শেয়ার করে সালমান জানান, আন্দোলন ‘সহিংস রূপ নেওয়ায়’ তিনি দুঃখ পেয়েছেন। এতে আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি সংহতি প্রকাশ করেছেন তিনি।

জানা যায়, বুধবার (২২ জুলাই) রাতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে স্কুলজীবনের একটি পুরোনো সাদাকালো ছবি শেয়ার করে এই অভিনেতা লেখেন, প্রশ্নফাঁস একটি অত্যন্ত গুরুতর সমস্যা। এটি শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থার বিষয়। তাই এই আন্দোলনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা উচিত নয়। এর কৃতিত্ব কেবল দেশের শিক্ষার্থীদেরই প্রাপ্য।

সালমান আরও বলেন, তিনি বিশ্বাস করেন সরকারও শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে এবং দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। অভিনেতা বলেন, এটি এমন একটি পরিস্থিতি, যেখানে সবারই জয় হতে পারে। আমি ইতিবাচক সিদ্ধান্তের আশা করছি এবং যারা শিক্ষিত হতে চায়, তাদের সবার জন্য শুভকামনা রইল। পোস্টের শেষাংশে সালমান খান একটি বড় স্বপ্নের কথাও তুলে ধরেন। তিনি বলেন, ভারতে শিক্ষা এমন একটি ইতিবাচক ‘ট্রেন্ড’ হয়ে উঠুক, যাতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা পড়াশোনা করতে ভারতে আসে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com