শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়ায় নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, গড়বেন নতুন ইতিহাস-ব্রিফিংয়ে মাহ্দী আমিন কিশোর গ্যাং দমনে পুলিশের বড় অভিযান: এক রাতেই আটক ৬২৪ চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত: শি জিনপিং ৫ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির খরচ ৫২৯ কোটি ভয়ংকর সেপ্টেম্বর দেউলিয়া ঘোষণা চান ১৯৭ ঋণখেলাপি কাউন্সিলর একরাম হত্যা : হাসিনা-কাদেরসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৩৬ বার

তরুণদের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিগত দক্ষতা এবং উদ্যোক্তা মনোভাব বিকাশের লক্ষ্যে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-এর উদ্ভাবন ও উদ্যোক্তা কেন্দ্র (আইআইইসি)-এর উদ্যোগে দুই দিনব্যাপী ‘উদ্ভাবন প্রতিযোগিতা–২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে।

গেল ১ ও ২ আগস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের ১০০টিরও বেশি দলের প্রায় ৩৭০ জন শিক্ষার্থী অংশ নেন।

প্রজেক্ট প্রদর্শনী, গবেষণা পোস্টার উপস্থাপন, সকার ও রেসিং রোবট, হ্যাকাথন এবং ব্যবসায়িক কেস বিশ্লেষণসহ মোট ১০টি বিভাগে প্রতিযোগীরা তাঁদের প্রযুক্তিনির্ভর সমাধান ও উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন।

প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়া দলগুলো হলো—এগ্রি স্পার্ক, সোলার সোলস, জেন সিভিল, লিংক স্পেস, এএইচ ফাইটার, নেক্সট জেন রোবটিকস, এএইচ রোভার, অ্যাসেট ক্লাস, সোলার সোল এবং ওয়েব জারএক্স।

সমাপনী দিনে অংশগ্রহণকারীদের সনদ ও স্মারক উপহারের পাশাপাশি বিজয়ী দলগুলোর হাতে মোট ৭৫ হাজার টাকার সমমূল্যের পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এর পাশাপাশি আইআইইসি-এর বার্ষিক মিলনমেলা, প্রাক্তন সদস্যদের পুনর্মিলনী ও বিদায়ী কমিটির সংবর্ধনারও আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের বাস্তবমুখী সমস্যা সমাধান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব এই প্রতিযোগিতার মূল ধারণা ও পরিকল্পনা প্রণয়ন করেন। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহামুদুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস।

আইআইইসি-এর পরিচালক ড. নাঈম হোসেন জানান, শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রজেক্ট ও স্টার্টআপগুলোকে এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয় থেকে নিয়মিত অর্থায়ন, পরামর্শ ও প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা দেওয়া হয়। এই ধরণের আয়োজন শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি নেতৃত্ব ও দলগত কাজের অভিজ্ঞতা বাড়ায়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্বাস করে, গবেষণা ও প্রযুক্তিনির্ভর এই উদ্যোগগুলো তরুণদের আন্তর্জাতিক মানের দক্ষতায় উন্নীত করার পাশাপাশি একটি উদ্ভাবনমুখী স্মার্ট বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com