মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

শাকিবকে নিয়ে ববিতার ইচ্ছে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৫ বার

কিংবদন্তি অভিনেত্রী ববিতার সঙ্গে প্রায় অর্ধডজন সিনেমায় অভিনয় করেছেন অভিনেতা শাকিব খান। সব সিনেমাতেই শাকিবের মা চরিত্র রূপায়ণ করেন তিনি। এর মধ্যে সর্বশেষ ২০১২ সালে মুক্তি পাওয়া জাকির হোসেন রাজু পরিচালিত ‘খোদার পরে মা’ সিনেমাটি উল্লেখযোগ্য। এ সিনেমায় অভিনয় করে শাকিব খান জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মান লাভ করেন।

৩০ জুলাই ছিল অভিনেত্রী ববিতার জন্মদিন। ওই দিন অভিনেত্রীর জন্মদিন উপলক্ষে মাছরাঙা টিভিতে প্রচার হওয়া ‘ববিতা সমগ্র’ অনুষ্ঠানে ববিতার কাছে সঞ্চালক রুম্মান রশীদ খানের প্রশ্ন ছিল, শাকিব খানের সঙ্গে আবার অভিনয় করবেন কিনা? ববিতার কাছে এ বিষয়ে জানতে চাইলে ববিতা বেশ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘কেন নয়, অবশ্যই ওর সঙ্গে অভিনয় করব, এর আগেও ওর সঙ্গে অনেক সিনেমায় অভিনয় করেছি। শাকিব এখন আমাদের দেশে সিনেমার সবচেয়ে বড় অভিনেতা। তাঁর সঙ্গে সব সময়ই আমি কাজ করতে চাই। উল্লেখ্য, ২০১৫ সালে ববিতা সর্বশেষ অভিনয় করেন নার্গিস আক্তার পরিচালিত ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমায়। এরপর তিনি মানসম্মত সিনেমা ও চরিত্র নেই উল্লেখ করে অভিনয় থেকে বিদায় নেন। তবে তিনি জানিয়েছিলেন, এসব অভাব পূরণ হলে আবারও অভিনয়ে ফিরবেন। এদিকে বর্তমানে কানাডায় অবস্থানরত অভিনেত্রী ববিতার কাছে বাংলাদেশ প্রতিদিনের পক্ষ থেকে এ বিষয়ে জানতে চাওয়া হয়-

একটি টিভি অনুষ্ঠানে আপনি বলেছেন শাকিব খানের সঙ্গে আবার অভিনয়ে ফিরতে চান? আসলেই কি তাই?

-অবশ্যই আমি শাকিব খানের সঙ্গে আবার অভিনয় করতে চাই। কারণ ওর মতো একজন দক্ষ ও সিনসিয়ার অভিনেতার সঙ্গে অভিনয় করতে আমি সবসময়ই স্বাচ্ছন্দ্যবোধ করি। আমরা দুজন একসঙ্গে অনেক সিনেমায় অভিনয় করেছি। তাঁর অসাধারণ অভিনয় দেখে আমি বরাবরই মুগ্ধ হয়েছি। আমি চাই আবারও একসঙ্গে একটি সিনেমায় অভিনয় করব।

দ্কািদত্ককিন্তু মানসম্মত গল্প ও চরিত্রের অভাবে আপনি তো অভিনয় থেকে দূরে আছেন?

-হ্যাঁ কথাটা সত্য, তবে আমি প্রত্যাশা করব, নির্মাতারা শাকিব ও আমাকে নিয়ে এমন একটি গল্প লিখবেন যা হবে গতানুগতিক ধারার বাইরে। যেখানে আমাদের দুজনের অভিনয় দেখানোর সুযোগ থাকবে। মানে দুজনকে মুখ্য চরিত্রে কাস্ট করে দারুণ একটি পারিবারিক গল্প তৈরি করবেন গল্পকার। দর্শক যেন দীর্ঘদিন পরে হলেও অনবদ্য একটি গল্প ও আমাদের সমৃদ্ধ অভিনয় দেখে আপ্লুত হতে পারেন।

শাকিব সম্পর্কে আপনার মূল্যায়ন কী?

আমি বলব, নব্বই দশকে চলচ্চিত্রে আসা অভিনেতা সালমান শাহর পর শাকিব খান একজন জাত অভিনেতা। ইতোমধ্যে তাঁর দক্ষ কাজ দিয়ে সে এ কথার প্রমাণ দিয়েছে। দুঃখের বিষয় হলো- সে যখন অভিনয় শুরু করে তখন আমাদের চলচ্চিত্রে ছিল অশ্লীলতার কালো ছায়া। এতে নামিদামি নির্মাতারা চলচ্চিত্র নির্মাণ থেকে দূরে সরে যান। তাই শাকিবের মধ্যে অনবদ্য অভিনয় গুণ থাকা সত্ত্বেও তাঁকে নতুন আসা নির্মাতারা কাজে লাগাতে পারেননি। পরে কলকাতা ও এখানকার কিছু প্রতিভাবান নির্মাতার কাজ করে শাকিব তাঁর অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছে। আমি শাকিবকে বলব, তুমি এখন আমাদের দেশের চলচ্চিত্রের সবচেয়ে বড়মাপের একজন হিরো। আমি দেশে ফিরে এলেই এ ব্যাপারে যেন নির্মাতারা উদ্যোগ নেন এবং আমরা আমাদের দর্শক এবং চলচ্চিত্র জগৎকে একটি কালজয়ী কাজ উপহার দিয়ে যেতে চাই।

শাকিবের উচ্ছ্বাস-

এদিকে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত অভিনেতা শাকিব খান এ বিষয়ে তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। আবেগ জড়িত কণ্ঠে তিনি বলেন, ববিতা ম্যাডাম আমাদের চলচ্চিত্র শিল্পের একজন লিজেন্ড। তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন অভিনেত্রী। আর এমন একজন মহান অভিনেত্রীর কাছ থেকে আমার ওপর এমন আস্থা, সত্যিই আমি গর্বিত ও মুগ্ধ। এমন একজন অসাধারণ অভিনেত্রী আবার আমার সঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন তাই তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাবার ভাষা আমার নেই। আমিও উদগ্রীব হয়ে আছি উনার সঙ্গে আবার বড়পর্দা শেয়ার করার জন্য। অভিনয় পেশার শুরু থেকে আমি তেমন কিছু গুরুজন পেয়েছি, যাঁরা আমাকে সবসময় সঠিক সিদ্ধান্ত নিতে পরামর্শ দিয়ে গেছেন। শূন্য থেকে শুরু করেছিলাম, কিন্তু তাঁদের স্নেহ-মমতা আর আশীর্বাদের শীতল পরশ সঙ্গে ছিল বলেই আমি আজকে সবার কাছে শাকিব খান। অভিনয়ে আসার পর যে কজন অভিভাবক পেয়েছি, তাদের অন্যতম ববিতা ম্যাডাম। তাঁর মতো এমন অভিজ্ঞ, দক্ষ অভিনয়শিল্পী মাথার ওপর ছায়া হয়ে থাকলে সব কিছুই সহজ হয়ে যায়। পর্দায় অসংখ্যবার দর্শক তাঁকে আমার মায়ের ভূমিকায় দেখেছেন। অথচ পর্দার বাইরেও আমার কাছে তিনি একজন মমতাময়ী মা।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com