বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ০ বার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার মামলায় এনসিপির সাবেক যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ বুধবার সাইবার সুরক্ষা আইনের মামলায় বগুড়া সদর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান এ আদেশ দেন। এর আগে, গতকাল মঙ্গলবার রাতে রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশ।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা হয়েছিল। ওই মামলায় ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও মামলার নথি অনুযায়ী, সম্প্রতি সিলেটে এনসিপির একটি পথসভায় হামলার অভিযোগের পর তানভীর তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। ওই পোস্টে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর, মানহানিকর ও উসকানিমূলক বক্তব্য দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়।

সমালোচনার মুখে পরে পোস্টটি মুছে দিয়ে দুঃখ প্রকাশ করেন তানভীর। তবে এর আগেই পোস্টটির স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় গত ৩ আগস্ট বগুড়া সদর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল। মামলায় অভিযোগ করা হয়, ওই পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্নের পাশাপাশি জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা হয়েছে।

এর আগে ওই পোস্টের জেরে গাজী সালাউদ্দিন তানভীরকে এনসিপির যুগ্ম সদস্যসচিব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

উল্লেখ্য, গাজী সালাউদ্দীন তানভীরকে এনসিপি থেকে সাময়িক অব্যাহতি দেওয়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ২০২৫ সালের ২১ এপ্রিল সরকারি চাকরিতে নিয়োগে অনিয়ম এবং পাঠ্যবই ছাপার কাগজে কমিশন-বাণিজ্যের অভিযোগ ওঠার পরও তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল। পরে তিনি আবার দলে ফিরে আসেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com