শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়ায় নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, গড়বেন নতুন ইতিহাস-ব্রিফিংয়ে মাহ্দী আমিন কিশোর গ্যাং দমনে পুলিশের বড় অভিযান: এক রাতেই আটক ৬২৪ চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত: শি জিনপিং ৫ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির খরচ ৫২৯ কোটি ভয়ংকর সেপ্টেম্বর দেউলিয়া ঘোষণা চান ১৯৭ ঋণখেলাপি কাউন্সিলর একরাম হত্যা : হাসিনা-কাদেরসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৪২ বার

আন্তর্জাতিক আদিবাসী দিবস আজ (৯ আগস্ট)। জাতিসংঘ ঘোষিত দিবসটি বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে, ‘আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আদিবাসী তরুণরাই মূল শক্তি’।

জাতিসংঘের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আদিবাসী অধিকারবিষয়ক ঘোষণাপত্র তাদের নিজস্ব সাংস্কৃতিক চর্চা ও প্রতিষ্ঠান বজায় রাখার অধিকারকে নিশ্চিত করে। এ ছাড়া ২০২৬ সালের আন্তর্জাতিক আদিবাসী দিবসে আদিবাসীদের প্রথাগত ধাত্রীসেবার স্বীকৃতি প্রদান, বৈষম্য নিরসন এবং ঐতিহ্যগত স্বাস্থ্যসেবা ও জ্ঞানপদ্ধতি সুরক্ষায় সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশে বেসরকারি উদ্যোগে দিবসটি পালন করবে ‘বাংলাদেশ আদিবাসী ফোরাম’। সংগঠনটি জানিয়েছে, আজ রবিবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা, শোভাযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আদিবাসী নেতা জগদীশ চন্দ্র বর্মণ।

১৯৯৪ সাল থেকে জাতিসংঘের পক্ষ থেকে বিশ্বব্যাপী ৯ আগস্টকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। বিশ্বের ক্ষুদ্র ক্ষুদ্র প্রান্তিক জনগোষ্ঠীর জীবন ও জীবিকা এবং তাদের সাংস্কৃতিক বৈচিত্র্য সংরক্ষণ ও চর্চাকে অব্যাহত রাখতে জাতিসংঘ এই দিবস পালন করে।

বাংলাদেশে আদিবাসী শব্দ নিয়ে বিতর্ক রয়েছে। বাংলাদেশ সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠী, সম্প্রদায় বা উপজাতি হিসেবে উল্লেখ করেছে। তবে এসব গোষ্ঠীর অনেকেই নিজেদের আদিবাসী দাবি করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com