মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৩ বার

সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার ২৭৭ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। সোমবার (১৭ আগস্ট) তাঁদের পদোন্নতি দিয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটি জারি করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সরকারের উপসচিব পদে পদায়ন করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, পদোন্নতির আদেশে কোনো কর্মকর্তার যে কর্মস্থলের নাম উল্লেখ করা হয়েছে, এরই মধ্যে তাঁর দপ্তর বা কর্মস্থল পরিবর্তন হয়ে থাকলে বর্তমানে কর্মরত দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করতে হবে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে পরবর্তী সময়ে কোনো বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে প্রয়োজন অনুযায়ী তাঁদের পদোন্নতির আদেশ সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেছে।

এ ছাড়া উপসচিব পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা তাঁদের যোগদানপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর সরাসরি অথবা অনলাইনে দাখিল করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com