মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের মসজিদে ভয়াবহ বন্দুক হামলা লাইভ করার অভিযোগে কিশোরীর বিরুদ্ধে হত্যা মামলা টাইমস স্কয়ারে পুলিশের গুলি: ছুরিকাঘাতে একজন নিহত, গুলিতে নারীও নিহত ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু রানা প্লাজা ধস: আবারও যুক্তিতর্কের প্রয়োজনে পেছাল রায়ের তারিখ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী

নেপাল-চীনে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়াল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার

নেপাল ও চীনে গত সপ্তাহের ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। মঙ্গলবার সকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। একই সঙ্গে এখনো ৪ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। মার্কিন বার্তাসংস্থা সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

নিখোঁজদের সন্ধানে নেপালে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ভয়াবহ ধ্বংসযজ্ঞের মধ্যেও উদ্ধারকারীদের সাহসিকতা এবং স্বজনদের অপেক্ষার হৃদয়বিদারক নানা ঘটনা সামনে আসছে।

বন্যায় নিখোঁজ হয়ে যাওয়া পাঁচ বছর বয়সী শিশু মনীষা মাগারকে মৃত বলে ধরে নিয়েছিল তার পরিবার। পরে শিশুটিকে উদ্ধারের ভিডিও ফুটেজ দেখতে পান তার বাবা-মা। এতে তাদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়।

এদিকে নিখোঁজদের মরদেহ স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়াও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কয়েক দিন নদীর পানিতে থাকার কারণে অনেক মরদেহের অবস্থা এতটাই নাজুক যে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। ফলে শত শত অজ্ঞাত মরদেহ গণকবরস্থানে দাফন করছে কর্তৃপক্ষ।

নিখোঁজ বিদেশিদের স্বজনরাও তাদের প্রিয়জনের সন্ধানে নেপালে ছুটে এসেছেন। নিখোঁজ বিদেশিদের মধ্যে প্রায় ৮০ জন মার্কিন নাগরিক রয়েছেন বলে জানা গেছে। এক মার্কিন চিকিৎসক তার নিখোঁজ বাবা-মায়ের সন্ধানে নেপালে এসেছেন।

তিনি বলেন, তার আশা বন্যার সতর্কসংকেত ও সাইরেন শুনে তার বাবা-মা হয়তো গাড়িতে করে অথবা দৌড়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেছিলেন।

ভয়াবহ এই দুর্যোগের পরও দুর্গম এলাকায় উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন নেপালি ও আন্তর্জাতিক উদ্ধারকারীরা। নিখোঁজদের জীবিত উদ্ধারের সম্ভাবনা খুঁজতে বিভিন্ন এলাকায় তল্লাশি অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com