শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫১ বার
ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে সাম্প্রতিক দেখা হওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় তৈরি হওয়া প্রেমের জল্পনা উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী আমিশা প্যাটেল। সামাজিক মাধ্যমে দেওয়া এক জবাবে এই গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করেন তিনি।

সম্প্রতি মুম্বাইয়ের তাজমহল প্যালেসে বন্ধুদের সঙ্গে আড্ডার সময় হার্দিক পান্ডিয়ার কাঁধে হাত রাখেন আমিশা প্যাটেল। এই মুহূর্তের একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় (এক্স) ছড়িয়ে পড়ে এবং ব্যবহারকারীরা এটিকে রোমান্টিক সম্পর্ক বলে দাবি করতে শুরু করেন। নিজের ইনস্টাগ্রামে ওই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে ব্যঙ্গাত্মক সুরে আমিশা লেখেন, ‘একেবারে সত্যি, যেভাবে আমার হাতটা ওর ওপর ছিল, সেটা আসলেই রোমান্টিক ছিল।’
বন্ধুদের একটি সাধারণ আড্ডাকে অযথা প্রেমের রূপ দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন অভিনেত্রী।

নিন্দুকদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো সাধারণ বন্ধুত্বের ভিডিও নিয়ে মন্তব্য করার আগে তাদের সামাজিক যোগাযোগ সম্পর্কে সচেতন হওয়া উচিত।
ব্যক্তিগত জীবনে ক্রিকেটার হার্দিক পান্ডিয়া পূর্বে অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচকে বিয়ে করেছিলেন। পরবর্তী সময়ে তাদের বিচ্ছেদ ঘটে এবং বর্তমানে তিনি মডেল মাহিয়েকার সঙ্গে সম্পর্কে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com